News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনিয়ায় নির্মাণ কাজে শিশু শ্রমিক উদ্ধার, পাঁচজনই কন্যা সন্তান
Image

বিলোনিয়ায় নির্মাণ কাজে শিশু শ্রমিক উদ্ধার, পাঁচজনই কন্যা সন্তান

আগরতলা, ২২ জানুয়ারি: বিলোনিয়া দক্ষিণ জেলা শ্রম দপ্তরের আধিকারিক শক্তি দেববর্মা এবং সামাজিক সংগঠন অর্গানাইজেশন ফর রুরাল সার্ভাইভেলের সোশ্যাল জাস্টিস শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নির্মাণ কাজের সময় পাঁচজন শিশু শ্রমিককে হাতেনাতে উদ্ধার করেছেন। ঘটনাটি বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ এলাকায় ঘটে।

উদ্ধার হওয়া পাঁচজন নাবালিকার বাড়ি রাজনগর ব্লকের হেতালিয়া এলাকায়। আশ্চর্যের বিষয় হল, উদ্ধার হওয়া পাঁচজন শ্রমিকের সকলেই কন্যা সন্তান। জানা গেছে, নাবালিকাদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।

এ বিষয়ে শ্রম আধিকারিক শক্তি দেববর্মা জানান, মতাই এলাকার নির্মল ত্রিপুরা নামে এক শ্রমিক সর্দার এই নাবালিকাদের নির্মাণ কাজে নিয়ে এসেছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শ্রমিক সর্দারের বিরুদ্ধে শ্রম আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বর্তমানে উদ্ধার হওয়া পাঁচজন নাবালিকা কন্যাকে নিরাপত্তার স্বার্থে বিলোনিয়া সখী ওয়ান স্টপ সেন্টারে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং শিশু শ্রমের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top