News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দৃষ্টিহীন অসহায় কল্পনা দেববর্মার সাহায্যের আর্তি, সরকারের সহানুভূতির অপেক্ষায় সিমনার বাসিন্দারা
Image

দৃষ্টিহীন অসহায় কল্পনা দেববর্মার সাহায্যের আর্তি, সরকারের সহানুভূতির অপেক্ষায় সিমনার বাসিন্দারা

আগরতলা, ২১ জানুয়ারি: সিমনা বড়কাঁঠাল এলাকা থেকে এক হৃদয়বিদারক মানবিক ছবি উঠে এসেছে। স্বামীহারা, দৃষ্টিহীন ও দীর্ঘদিন ধরে অসুস্থ কল্পনা দেববর্মা সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ১ নম্বর সিমনা বিধানসভা কেন্দ্রের বিদ্যা লুচন এলাকার বাসিন্দা কল্পনা দেববর্মা বর্তমানে চরম দারিদ্র্য ও অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কল্পনা দেববর্মার দুটি চোখই সম্পূর্ণভাবে অকার্যকর। তিনি কিছুই দেখতে পান না। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও অর্থের অভাবে নিজের চিকিৎসা করাতে পারছেন না। স্বামীহারা এই বৃদ্ধার উপার্জনের কোনো পথ নেই, ফলে দৈনন্দিন জীবনযাপনও হয়ে উঠেছে অত্যন্ত কষ্টসাধ্য।

এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সামনে এসে কল্পনা দেববর্মা সিমনার বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা এবং স্থানীয় এডিসির ইএম রবীন্দ্র দেববর্মার কাছে সাহায্যের আবেদন জানান। পাশাপাশি তিনি সমাজের শুভচিন্তক ও দয়ালু মানুষের সহানুভূতি ও সহযোগিতাও কামনা করেন।

সংবাদমাধ্যমের সামনে আবেগাপ্লুত কণ্ঠে কল্পনা দেববর্মা বলেন, “যদি একটি চোখেও দেখতে পেতাম, তাহলে ভিক্ষা করেও নিজের জীবন চালাতে পারতাম।” তাঁর এই বক্তব্যে এলাকার মানুষের মন ছুঁয়ে গেছে।
এখন দেখার বিষয়, রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা ও এডিসির ইএম রবীন্দ্র দেববর্মাসহ সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের দয়ালু মানুষ এই অসহায় দৃষ্টিহীন মহিলার পাশে দাঁড়িয়ে তাঁকে নতুন করে বাঁচার আশার আলো দেখাতে এগিয়ে আসেন কি না।

Releated Posts

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top