News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরস্বতী পূজা ঘিরে মূর্তি পাড়ায় ব্যস্ততা, তবে চাহিদা কিছুটা কম
Image

সরস্বতী পূজা ঘিরে মূর্তি পাড়ায় ব্যস্ততা, তবে চাহিদা কিছুটা কম

আগরতলা, ১৭ জানুয়ারি: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এরপরেই বিদ্যার দেবী বাগদেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে উঠবে শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরে ঘরে। সরস্বতী পূজাকে সামনে রেখে মূর্তি পাড়াগুলোতে এখন ব্যস্ততা চরমে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাটির কাজে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধীরে ধীরে রঙ ও নকশায় প্রাণ পাচ্ছে বিদ্যাদেবীর প্রতিমা।

মৃৎশিল্পীরা জানান, বর্তমানে প্রতিমা তৈরির কাজ জোরকদমে চলছে। কাঠামো বাঁধা থেকে শুরু করে মাটির প্রলেপ, রং ও সাজসজ্জার কাজ একের পর এক সম্পন্ন করা হচ্ছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর মূর্তির চাহিদা কিছুটা কম রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক মৃৎশিল্পী।

তবুও পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে অর্ডার বাড়বে বলেই আশা করছেন তাঁরা। সব মিলিয়ে, চাহিদা কিছুটা কম হলেও সরস্বতী পূজাকে কেন্দ্র করে মূর্তি পাড়ায় উৎসবের আমেজ স্পষ্ট। বিদ্যাদেবীর আগমনের অপেক্ষায় ব্যস্ত হাতে স্বপ্ন বুনছেন শিল্পীরা।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top