News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বদলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে হেজামারায় বিক্ষোভ মিছিল মথার
Image

স্বদলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে হেজামারায় বিক্ষোভ মিছিল মথার

আগরতলা, ১৭ জানুয়ারি: স্বদলীয় কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে হেজামারায় বিক্ষোভ মিছিল বের করে তিপরা মথা।

প্রাক্তন জঙ্গি নেতা ও বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, গত ৮ জানুয়ারি ত্রিপুরার হেজামারায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল। ওই সংঘর্ষে বিজেপির কর্মীদের দ্বারাই আক্রান্ত হয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে তিপরা মথার ১০ জন কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। তবে রঞ্জিত দেববর্মা অভিযোগ করেন, মামলায় অভিযুক্তদের সবাই ঘটনার সময় নিজ নিজ বাড়িতেই ছিলেন, তাই এই মামলা সম্পূর্ণভাবে অবৈধ ও অন্যায়। মিথ্যে মামলায় তিপরা মথার কর্মীদের জড়ানো হয়েছে। তাই মামলা প্রত্যাহারের দাবিতে হেজামারায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top