News Flash

  • Home
  • দিনের খবর
  • আইপ্যাক অফিসে ইডি হানা ঘিরে উত্তেজনা, বিজেপি কর্মীদের ‘ডাণ্ডা ও গুলি’র নিদানে বিতর্কে তৃণমূল নেতা
Image

আইপ্যাক অফিসে ইডি হানা ঘিরে উত্তেজনা, বিজেপি কর্মীদের ‘ডাণ্ডা ও গুলি’র নিদানে বিতর্কে তৃণমূল নেতা

জলপাইগুড়ি, ১০ জানুয়ারি: আইপ্যাক (ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি)-এর অফিসে ইডি হানা ও সংস্থার কর্ণধারের বাড়িতে তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়েছে। তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিরুদ্ধে। পাল্টা মুখ্যমন্ত্রীর দাবি, ইডি তৃণমূল কংগ্রেসের যাবতীয় তথ্য চুরি করে নিয়ে গিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল চারটের সময় রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের সভা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তিনি নিজেও পথে নামেন। এর মধ্যেই জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের ‘ডাণ্ডা ও গুলি মারার’ নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের এক নেতা।

শুক্রবার বিকেলে হলদিবাড়ি শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল পরিচালিত হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের হলদিবাড়ি টাউন ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাস। তিনি বলেন, “আমরা দেখলাম ইডি আইপ্যাকে গেল, তারপর আমাদের প্রার্থী তালিকা চুরি করে নিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বাঁচাতে গিয়েছিলেন। তারই প্রতিবাদে আমরা মিছিল করেছি। নরেন্দ্র মোদী চোর। এই চোরের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ইডির পশ্চাৎদেশে ডাণ্ডা মারা উচিত। বিজেপির চামচাগিরি চলবে না।”

এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট বুবাই কর বলেন, “শাহজাহানের দল আর মমতার দল এক। দুর্নীতি থেকে বাঁচতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কাজ করছেন।”

তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top