News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশি যুবক ও পশ্চিমবঙ্গের যুবতী আটক
Image

আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশি যুবক ও পশ্চিমবঙ্গের যুবতী আটক

আগরতলা, ৮ জানুয়ারি: আগরতলা রেল স্টেশনে রুটিন তল্লাশি অভিযানের সময় এক বাংলাদেশি যুবক ও পশ্চিমবঙ্গের এক যুবতীকে আটক করেছে জিআরপি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।

পুলিশ সূত্রে জানা যায়, আগরতলা রেল স্টেশন-এ নিয়মিত তল্লাশি চলাকালীন সন্দেহজনক আচরণের কারণে এক যুবক ও এক যুবতীকে আটক করে জিআরপি পুলিশ। জিজ্ঞাসাবাদে যুবক নিজেকে বাংলাদেশের সাখিয়া জেলার বাসিন্দা বলে পরিচয় দেয়। তার নাম আমির হোসেন। আটক যুবতীটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবতী বাংলাদেশ সীমান্তের কোনও একটি পথ দিয়ে যুবকটিকে ভারতে প্রবেশ করিয়ে আগরতলা রেল স্টেশন থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

ঘটনার পরই জিআরপি থানার পুলিশ দু’জনকে আটক করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তাদের সীমান্ত পারাপার সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে আটক দু’জনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top