News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু, কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ
Image

রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু, কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ

মালদহ,৭ জানুয়ারি : রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যুর ঘটনা। ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার ৪৮ বছর বয়সী সম্পৃতা চৌধুরী সান্যাল (সম্পৃতাদেবী) মৃত্যুবরণ করেন। পরিবার সূত্রে জানা গেছে, কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছেন তিনি।
সম্পৃতাদেবী আইসিডিএস কর্মী ছিলেন এবং ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত কয়েকদিন ধরে তীব্র শীতে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের কাছে যাওয়ার পর বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, তবে নির্বাচনী কাজে চাপের কারণে বিশ্রাম নেওয়া সম্ভব হয়নি। তার স্বামী অর্ধেন্দু চৌধুরী অভিযোগ করেছেন, এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপের কারণে স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়েন এবং আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় তৃণমূলের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ জানিয়েছেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের কারণে বিএলও-রা অসুস্থ হয়ে পড়ছেন, যা সম্পৃতাদেবীর মৃত্যু ঘটিয়েছে।
এদিকে, বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের পাল্টা দাবি, যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে শুধু নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়ে দেওয়া উচিত নয়। তৃণমূলের প্রতিনিধিরাও বিএলও-দের উপর চাপ সৃষ্টি করছেন, ফলে এমন ঘটনা ঘটছে।
এই ঘটনা নিয়ে এলাকাবাসী ও রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top