News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের জন্মবার্ষিকী উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনে
Image

সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের জন্মবার্ষিকী উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনে

আগরতলা, ৩ জানুয়ারি : সমাজ সংস্কারক, নারী শিক্ষার অগ্রদূত ও দেশের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আজ আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা, বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও সমর্থকরা।

অনুষ্ঠানের সূচনা হয় সাবিত্রীবাই ফুলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশিস কুমার সাহা বলেন, ঊনবিংশ শতাব্দীতে সামাজিক কুসংস্কার, জাতিভেদ ও নারী অবদমনের বিরুদ্ধে যে সাহসী লড়াই সাবিত্রীবাই ফুলে শুরু করেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, জ্যোতিরাও ফুলের সঙ্গে যৌথভাবে সাবিত্রীবাই ফুলে নারী শিক্ষা বিস্তারে যে ভূমিকা পালন করেছিলেন, তা ভারতীয় সমাজকে নতুন দিশা দেখিয়েছে। প্রতিকূল সামাজিক পরিস্থিতি, অবমাননা ও বাধা সত্ত্বেও তিনি পিছিয়ে যাননি। বরং মেয়েদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বলেন, সাবিত্রীবাই ফুলে কেবল একজন শিক্ষাবিদ নন, তিনি ছিলেন সামাজিক ন্যায় ও সমতার প্রতীক। আজকের দিনে দাঁড়িয়ে তাঁর আদর্শকে বাস্তবে রূপায়িত করা আমাদের দায়িত্ব। তাঁরা রাজ্য ও দেশে নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সামাজিক সমতার প্রশ্নে কংগ্রেস দলের অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচির কথাও তুলে ধরেন।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top