News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রসেনজিত হত্যাকাণ্ডে ন্যায়বিচারের পথে বড় অগ্রগতি, পাঁচ অভিযুক্তের জামিন খারিজ
Image

প্রসেনজিত হত্যাকাণ্ডে ন্যায়বিচারের পথে বড় অগ্রগতি, পাঁচ অভিযুক্তের জামিন খারিজ

ধর্মনগর, ৩ জানুয়ারি : প্রসেনজিৎ হত্যাকাণ্ডে ন্যায়বিচারের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি এল। শনিবার ধর্মনগরের মাননীয় আদালত মামলার পাঁচ অভিযুক্তের জামিন আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত তাঁদের বিচারাধীন অবস্থায় বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, আজকের দিনসহ অভিযুক্তদের পক্ষ থেকে মোট তিনবার জামিনের আবেদন জানানো হয়। তবে মামলার গুরুত্ব, ঘটনার গুরুতরতা এবং প্রাথমিক তদন্তের স্বার্থে প্রতিবারই আদালত সেই আবেদন নাকচ করেন।

আজ প্রসেনজিতের পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী শঙ্কর লোদ। তাঁর সঙ্গে সহকারী হিসেবে উপস্থিত ছিলেন দেবদাস বক্সি। অপরদিকে, প্রসিকিউশনের তরফে প্রয়োজনীয় নথি ও যুক্তি পেশ করে অভিযুক্তদের জামিনের তীব্র বিরোধিতা করা হয়।

আদালতের এই সিদ্ধান্তে প্রসেনজিতের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। পরিবারের সদস্যরা জানান, এই রায়ে তাঁরা সন্তুষ্ট এবং আশা প্রকাশ করেন যে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। পাশাপাশি প্রশাসন ও বিচারব্যবস্থার প্রতি তাঁদের পূর্ণ আস্থার কথাও জানান তাঁরা।

উল্লেখ্য, প্রসেনজিৎ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এলাকায় উত্তেজনা ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। আদালতের আজকের এই সিদ্ধান্ত ন্যায়বিচারের দাবিতে চলা আন্দোলনে নতুন করে আশার আলো ও মনোবল জুগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top