News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এঞ্জেল চাকমার বাড়িতে নর্থ ইস্ট যুব কংগ্রেসের প্রতিনিধি দল, ভিডিও কলে খোঁজ নিলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব
Image

এঞ্জেল চাকমার বাড়িতে নর্থ ইস্ট যুব কংগ্রেসের প্রতিনিধি দল, ভিডিও কলে খোঁজ নিলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব

আগরতলা, ৩ জানুয়ারি: আজ নর্থ ইস্ট যুব কংগ্রেস কমিটির একটি প্রতিনিধি দল এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তাঁর ও তাঁর পরিবারের খোঁজখবর নেয়। ওই সময় সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিব ভিডিও কলে এঞ্জেল চাকমার পিতার সঙ্গে কথা বলেন এবং তাঁর সদগতি কামনা করেন।

প্রতিনিধি দলে নর্থ ইস্ট যুব কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও রাজ্য যুব কংগ্রেসের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে কথা বলেন এবং যে কোনও প্রয়োজনে কংগ্রেস ও যুব কংগ্রেস সর্বতোভাবে পাশে থাকবে বলে আশ্বাস দেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীলকমল সাহা বলেন, বিজেপি শাসিত উত্তরাখণ্ডের দেরাদুনে ৯ ডিসেম্বর সংঘটিত ভয়ংকর হামলার পর গত ২৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ত্রিপুরার ঊনকোটি জেলার মাছমারার কৃতি আদিবাসী ছাত্র এঞ্জেল চাকমার। ওই ঘটনায় তার ছোট ভাই মাইকেল চাকমাও গুরুতর আহত হয়েছেন।

এদিন নীলকমল সাহা নিহত এঞ্জেল চাকমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। তাঁর দাবি, এ ধরনের উগ্র হিন্দুত্ববাদী আক্রমণের জন্য দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top