News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চরম শৈত্যপ্রবাহের জেরে টিটিএএডিসির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান  বন্ধের নির্দেশ
Image

চরম শৈত্যপ্রবাহের জেরে টিটিএএডিসির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান  বন্ধের নির্দেশ

আগরতলা, ২ জানুয়ারি: চরম শীতের কারণে টিটিএএডিসি এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। টিটিএএডিসি–এর শিক্ষা দপ্তরের তরফে জারি করা এক নির্দেশ অনুযায়ী, আগামী ৩ জানুয়ারি ২০২৬ থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই অঞ্চলের সমস্ত স্কুল বন্ধ থাকবে।

খুমুলুংস্থিত টিটিএএডিসি শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, চিফ এক্সিকিউটিভ মেম্বার এবং এক্সিকিউটিভ মেম্বার -এর নির্দেশক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রবল শীত ও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য দশম ও দ্বাদশ শ্রেণির সমস্ত প্র্যাক্টিকেল পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। পরীক্ষার ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি।

টিটিএএডিসি শিক্ষা দপ্তরের অধীন সমস্ত স্কুল পরিদর্শকদের দ্রুত এই নির্দেশ কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শৈত্যপ্রবাহের কারণে স্কুল বন্ধের এই সিদ্ধান্তে অভিভাবক মহলে স্বস্তি ফিরলেও, পরীক্ষার্থীদের নির্ধারিত সূচি অনুযায়ী প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে শিক্ষা দপ্তর।

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top