News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনএসএস বিশেষ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

এনএসএস বিশেষ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২ জানুয়ারি: “নট মি, বাট ইউ”—এই মহান আদর্শকে সামনে রেখে জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সেবামূলক মনোভাব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই অঙ্গ হিসেবে পিএমশ্রী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট-এর উদ্যোগে আয়োজিত সাত দিবসীয় বিশেষ শিবিরের সমাপ্তি অনুষ্ঠিত হল আজ।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এই বিশেষ শিবিরে স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকারা সমাজসেবামূলক নানা কর্মসূচিতে অংশ নেন। শিবির চলাকালীন সময়জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সামাজিক সচেতনতা কর্মসূচি এবং মানবিক সহায়তার মতো একাধিক কার্যক্রম গ্রহণ করা হয়।

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে এনএসএস-এর স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধই একজন প্রকৃত নাগরিকের পরিচয়, আর এনএসএস সেই মূল্যবোধ গড়ে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম।

এদিন তিনি স্নিগ্ধালয় সেবা আশ্রমের আবাসিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। এই মানবিক উদ্যোগে স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।
সাত দিনের এই বিশেষ শিবিরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা ও সেবার মানসিকতা আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন আয়োজকরা।

Releated Posts

চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও আইনজীবীদের

কৈলাসহর, ২৩ জুলাই: ঊনকোটি জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন জেলার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

জরাজীর্ণ মাটির ঘরে দিন কাটছে মালতী দেববর্মার, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ

আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের।…

ByByReshmi Debnath Jul 23, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি

তেলিয়ামুড়া, ২৩ জুলাই: ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা…

ByByReshmi Debnath Jul 23, 2026

শিক্ষকদের দেরিতে স্কুলে আসা ও পাঠদানে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

আগরতলা, ২৩ জুলাই: চড়িলাম বিদ্যালয় পরিদর্শক এলাকার অন্তর্গত আড়ালিয়া হাই স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়া…

ByByReshmi Debnath Jul 23, 2026
Scroll to Top