News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তরাখণ্ডে ত্রিপুরার জনজাতি ছাত্রের মৃত্যু, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তিপ্রা মথার
Image

উত্তরাখণ্ডে ত্রিপুরার জনজাতি ছাত্রের মৃত্যু, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তিপ্রা মথার

আগরতলা, ৩১ ডিসেম্বর: উত্তরাখণ্ডে পাঠরত ত্রিপুরার জনজাতি ছাত্র এঞ্জেল চাকমাকে মারধর এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তিপ্রা মথা দল। এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে দলটি।

বুধবার আগরতলার চন্দ্র মহলে তিপ্রা মথা দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের নেতা রাজেস্বর দেববর্মা, সি কে জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজেস্বর দেববর্মা অভিযোগ করেন, প্রথমদিকে উত্তরাখণ্ড পুলিশের তরফে এই হত্যাকাণ্ডের বিষয়ে মামলা নিতে অনীহা প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে সাংসদ কৃতি সিং দেববর্মার হস্তক্ষেপে পুলিশ বাধ্য হয়ে মামলা গ্রহণ করে। তিনি বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং লিখিত অভিযোগও দায়ের করেন।

রাজেস্বর দেববর্মা আরও জানান, এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় বিভিন্ন ছাত্র সংগঠন ও যুব সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ ও প্রচারিত হওয়ায় সারা দেশের দৃষ্টি আকর্ষণ করে। এর ফলেই শেষ পর্যন্ত উত্তরাখণ্ড পুলিশ মামলা গ্রহণে বাধ্য হয়।

সংবাদিক সম্মেলনে উত্তর-পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের প্রতি বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিপ্রা মথা দলের নেতারা।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top