News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বচ্ছতার বার্তা নিয়ে বীরচন্দ্রমনু মনপাথর বাজারে আরক্ষা প্রশাসন ও মনু ইয়ুথ সোসাইটির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি
Image

স্বচ্ছতার বার্তা নিয়ে বীরচন্দ্রমনু মনপাথর বাজারে আরক্ষা প্রশাসন ও মনু ইয়ুথ সোসাইটির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি

আগরতলা, ২৯ ডিসেম্বর: মনপাথর আরক্ষা প্রশাসন ও মনু ইয়ুথ সোসাইটির যৌথ উদ্যোগে আজ বীরচন্দ্রমনু মনপাথর বাজারে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

এদিন বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার বিষয়ে উপস্থিত সকলকে বার্তা দেওয়া হয়। পাশাপাশি স্বচ্ছ ও সুন্দর পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে স্বচ্ছ ভারত অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।

মনু ইয়ুথ সোসাইটি ও আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুস্থ সমাজ গঠনের জন্য পরিচ্ছন্নতার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে বলে উদ্যোক্তারা জানান।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top