News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আত্মসমর্পণকারী জঙ্গিদের অবরোধে অচল জাতীয় সড়ক, পুনর্বাসন প্রকল্প পুনরায় চালুর দাবি
Image

আত্মসমর্পণকারী জঙ্গিদের অবরোধে অচল জাতীয় সড়ক, পুনর্বাসন প্রকল্প পুনরায় চালুর দাবি

আগরতলা, ২২ ডিসেম্বর: তিনদফা দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন ‘ত্রিপুরা গেরিলা রিটার্নড ডিমান্ড কমিটি’-র ডাকে রবিবার গভীর রাত থেকে আসাম–আগরতলা জাতীয় সড়কে অবরোধে বসে। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এরফলে বড়মুড়া এলাকায় পণ্যবোঝাই ট্রাকসহ বহু যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের তিন দফা দাবির মধ্যে অন্যতম হল ২৩ কোটি টাকার বিস্তৃত পুনর্বাসন প্রকল্প অবিলম্বে পুনরায় চালু করা এবং মূলস্রোতে ফিরে আসা প্রাক্তন জঙ্গিদের বিরুদ্ধে থাকা সমস্ত মুলতুবি মামলা প্রত্যাহার করা হোক।

অবরোধে অংশ নেওয়া এক আত্মসমর্পণকারী জঙ্গি জানান, তাঁরা ১৯৯৮ সালের আগের আত্মসমর্পণকারী, যাঁরা তৎকালীন বামফ্রন্ট সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে মূলস্রোতে ফিরে এসেছিলেন। তিনি বলেন, সঠিক পুনর্বাসন ও স্থায়ী বসতির জন্য ২০০৭ সালের ২২ মে ৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ২০০৮ সাল থেকে প্রকল্পের কাজ শুরু হয় এবং ২০১৮ সাল পর্যন্ত তা কার্যকর ছিল। পরে সরকার পরিবর্তন, তার উপর কোভিড পরিস্থিতির কারণে সব প্রকল্প বন্ধ হয়ে যায়। এখনও পর্যন্ত কোনও আপডেট পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ৪৫ কোটি টাকার মধ্যে প্রায় ২২ কোটি টাকা খরচ হয়েছে। বাকি অর্থ দিয়ে পুনর্বাসন প্রকল্প পুনরায় চালুর দাবি জানাচ্ছি। আমরা বারবার প্রশাসনের দরজায় কড়া নেড়েছি, কিন্তু কোনও ফল মেলেনি।

প্রতিবাদকারী জানান, মুখ্যমন্ত্রীর রাবার মিশনের অধীনে তিন বছর ধরে কোনও সমস্যা ছাড়াই প্রকল্প চলেছিল। কিন্তু চলতি বছরে তা বাস্তবায়িত হয়নি। আমাদের রাবারের চারা দেওয়া হয়েছে, কিন্তু চারাগুলি রক্ষার জন্য বেড়া দেওয়ার অর্থ বরাদ্দ করা হয়নি। বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি পূরণ না হলে জাতীয় সড়ক অবরোধ চলবে, তিনি হুঁশিয়ারি দেন।

এছাড়াও, মূলস্রোতে ফিরে আসা আত্মসমর্পণকারী জঙ্গিদের বিরুদ্ধে থাকা সমস্ত মুলতুবি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top