News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অস্থায়ী ক্যাম্প থেকে লরি চালকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
Image

অস্থায়ী ক্যাম্প থেকে লরি চালকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২১ ডিসেম্বর: সেকেরকোট রেল স্টেশন সংলগ্ন আইওসিএল প্রকল্প এলাকার একটি অস্থায়ী ক্যাম্প থেকে এক লরি চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম লাফাসু মগ। তিনি গন্ডাছড়ার জগবন্ধু পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সেকেরকোট রেল স্টেশন সংলগ্ন আইওসিএল প্রকল্পের কাজের সুবাদে গত প্রায় এক মাস ধরে লাফাসু মগ ওই অস্থায়ী ক্যাম্পেই বসবাস করছিলেন। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায়ও কাজ শেষ করে সহকর্মীদের সঙ্গে খাওয়া-দাওয়া সেরে তিনি ক্যাম্পে ঘুমোতে যান।

রবিবার সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। পরে কাছে গিয়ে দেখা যায়, তিনি আর উঠছেন না। বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাফাসু মগের নিথর দেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top