News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশি অভিযানে দুই লক্ষাধিক টাকার গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার
Image

পুলিশি অভিযানে দুই লক্ষাধিক টাকার গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আগরতলা, ১৮ ডিসেম্বর : মেলাঘর থানাধীন ওয়াটার সাপ্লাই এলাকার শংকর নম্বর এলাকার এক বাড়ি থেকে ১ কেজি গাঁজা এবং ১৭৮৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, ওই উদ্ধারকমত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। অভিযুক্ত হিসেবে ওই এলাকার শংকর নম্বরের স্ত্রীকে আটক করা হয়।

পুলিশের জেরার মুখে অভিযুক্ত মহিলা দাবি করেন, তার স্বামী নাকি ডায়াবেটিস বা সুগার কমানোর জন্য গাঁজা সেবন করতেন। শংকর নমঃ স্ত্রীর অভিযোগ, দীর্ঘ বছর উপরে তাদের পাশাপাশি বাড়ির দ্বন্দ্ব চলছে । তার স্বামী একজন কৃষক, যখন যে কাজ করে সে কাজই করে। তারা কোন ব্যবসার সঙ্গে জড়িত নয়। শত্রুতা করে তাদেরকে ফাঁসানো হয়েছে।
তাঁর এই দাবিতে পুলিশও হতবাক হয়ে পড়েন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

এদিনের অভিযানে ছিলেন মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস, এসআই রাম, এস আই অসিত ভট্টাচার্য, ডিসিএম অনিমেষ দেবনাথ সহ আরো অন্যান্য পুলিশ আধিকারিক।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top