News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ের পশ্চিম সোনাতলায় পিতার হাতে নৃশংসভাবে খুন সাত বছরের শিশুকন্যা, গভীররাতে অভিযুক্ত পিতা গ্রেপ্তার
Image

খোয়াইয়ের পশ্চিম সোনাতলায় পিতার হাতে নৃশংসভাবে খুন সাত বছরের শিশুকন্যা, গভীররাতে অভিযুক্ত পিতা গ্রেপ্তার

আগরতলা, ১৮ ডিসেম্বর: খোয়াইয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্তকে মাঝরাতে জলে তুললো পুলিশ। পিতার হাতে নৃশংসভাবে খুন হলো সাত বছরের শিশু কন্যা। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ খোয়াই জেলার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে নিজের সাত বছরের মেয়েকে নির্মমভাবে হত্যা করে অভিযুক্ত বাবা। শিশুটির দাদু জানান, তিনি বাজার থেকে বাড়ি ফিরে নাতনিকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে ঘরের ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার পর থেকেই মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। গভীর রাতে অভিযুক্ত শিশুটির বাবা আশীষ দেবনাথকে তাদের বাড়ির পেছনের একটি জঙ্গল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ সকালে ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে শিশুটির মা ঘটনাস্থলে পৌঁছান। তিনি অভিযোগ করেন, তার স্বামী মানসিকভাবে ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি শিশুকন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তবে শ্বশুরবাড়ির লোকজন শিশুটিকে মানুষ করবে বলে তাকে আবার নিয়ে আসে। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকাজুড়ে শোক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের এক কর্মীর বিরুদ্ধে, তদন্তের দাবি

আগরতলা, ২৪ জুন : দক্ষিণ ত্রিপুরার গোলাঘাটি এলাকায় গ্রাহকের জমা দেওয়া টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

মারধর ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত দুই ভাই, তদন্তে পুলিশ

আগরতলা, ২৪ জুন : পূর্ব আগরতলা মহকুমার এনসিসি থানার অন্তর্গত ইন্দ্রনগর কবরখলা আইটিআই রোড এলাকার এক গৃহবধূর উপর…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

সালিশি সভার পর মহিলার উপর বর্বরোচিত হামলার অভিযোগ, চাঞ্চল্য

বিশালগড়, ২৪ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার গোলাঘাট অন্তর্গত কোলাঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক মহিলার উপর নৃশংস নির্যাতনের…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: উত্তর ত্রিপুরার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতাইয়ারবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top