News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রাপুরে যৌথ বাহিনীর বড়সড় অভিযান, ধ্বংস করা হল প্রায় ৭ হাজার গাঁজা গাছ
Image

যাত্রাপুরে যৌথ বাহিনীর বড়সড় অভিযান, ধ্বংস করা হল প্রায় ৭ হাজার গাঁজা গাছ

কাঠালিয়া, ১৪ ডিসেম্বর: রবিবার ভোর ছ’টা নাগাদ যাত্রাপুর থানার ওসি সিটি কণ্ঠ বর্ধনের নেতৃত্বে পুলিশ ও বিএসএফের যৌথ বাহিনী এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার ফলন্ত গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়। এই অভিযান চলতি মৌসুমে যাত্রাপুর থানা এলাকার পঞ্চদশতম গাঁজা-বিরোধী অভিযান বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাপুর থানা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উপজাতি অধ্যুষিত জগত রামপুর এলাকার দক্ষিণ তৈছমা কলোনি সংলগ্ন জঙ্গল এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। সেখানে ছয় থেকে সাতটি পৃথক প্লটে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছিল। যৌথ বাহিনী ওই সব প্লটে গিয়ে গাঁজা গাছ কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।অভিযানে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবলদের পাশাপাশি ১১ নম্বর টিএসআর বাহিনীর জওয়ানরা অংশ নেন। সর্বমোট প্রায় ২০ জনের একটি দল তিন ঘণ্টা ধরে নির্বিঘ্নে অভিযান চালায়।
কোনো রকম বাধা বা অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়নি বলে জানিয়েছে পুলিশ। অভিযান শেষে যৌথ বাহিনী নিরাপদে থানায় ফিরে আসে। এ প্রসঙ্গে একান্ত সাক্ষাতে যাত্রাপুর থানার ওসি সিটি কণ্ঠ বর্ধন জানান, অবৈধ গাঁজা চাষ নির্মূলে এই ধরনের অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চলবে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top