News Flash

Image

খড় বোঝাই গাড়িতে আগুন, ব্যাপক চাঞ্চল্য

আগরতলা, ১৩ ডিসেম্বর : খড় বোঝাই একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খোয়াই জেলার জাম্বুরা এলাকায়। মুহূর্তের মধ্যে গাড়িটি দাউ দাউ করে জ্বলতে শুরু করলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাম্বুরা এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই খড় বোঝাই গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। চালক কোনওক্রমে গাড়ি থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে গাড়িতে থাকা বিপুল পরিমাণ খড় পুড়ে ছাই হয়ে যায়।

এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর না মিললেও গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

Releated Posts

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top