News Flash

Image

গভীররাতে আড়াই কোটির নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ১২ ডিসেম্বর: বৃহস্পতিবার গভীর রাতে আমবাসা উপনগর নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে বিশাল পরিমাণ মাদক সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। কাঞ্চনপুর থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল এমন একটি সন্দেহভাজন গাড়ি আটকে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি থেকে মোট ১৩৭ প্যাকেট হেরোইন উদ্ধার হয়েছে, যার মোট ওজন ১ কেজি ৬৪৪ গ্রাম। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া এই নেশাজাতীয় সামগ্রীর বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকা বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গাড়ি চালকসহ মোট তিনজনকে ঘটনাস্থলেই গ্রেফতার করেছে পুলিশ। মাদক পাচারচক্রের বিস্তৃত নেটওয়ার্ক খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ জানায়, এই উদ্ধার অভিযান নেশা পাচার রোধে একটি বড় সাফল্য। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top