News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মুখ্যমন্ত্রীর
Image

দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ ডিসেম্বর : সাব্রুমের ইন্দিরা পঞ্চায়েতের বর্গাচাষী সঞ্জীব দাসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কিছুদিন পূর্বে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর মুখ্যমন্ত্রীর নজরে আসতেই তিনি জেলা প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সরকারি নির্দেশ মোতাবেক আজ ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচিতে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী প্রয়াত সঞ্জীব দাসের স্ত্রী বন্দনা দাসের হাতে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তাঁদের দুই কন্যা সন্তানের মধ্যে একজনকে মাসিক ৪ হাজার টাকার ভাতা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবারটির আর্থিক অনিশ্চয়তা দূর করতে এবং দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী এই পরিবারকে অন্ত্যোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করারও নির্দেশ দিয়েছেন। এর ফলে সরকারি বিভিন্ন সুবিধা ও সামাজিক নিরাপত্তা প্রকল্প তাদের কাছে পৌঁছাবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা সর্বোতভাবে এই কৃষক পরিবারটির পাশে রয়েছি। সরকারের পক্ষ থেকে সবধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top