News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশু বিহার স্কুলের সামনে হারিয়ে যাওয়া এক বছরের শিশুকে উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ
Image

শিশু বিহার স্কুলের সামনে হারিয়ে যাওয়া এক বছরের শিশুকে উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ

আগরতলা, ১১ ডিসেম্বর: আগরতলার শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকা থেকে গতকাল হারিয়ে যাওয়া এক বছরের শিশুকে দ্রুত অভিযান চালিয়ে উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ। ঘটনায় স্বস্তি ফিরেছে শিশুটির পরিবার ও এলাকাবাসীর মধ্যে। যদিও শিশুটির বয়স নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। পুলিশ প্রথমে জানিয়েছিলেন, শিশুটির বয়স এক মাস। যদিও পরবর্তী সময়ে আরো তদন্তে বেরিয়ে আসে শিশুটির বয়স এক বছর।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী জানান, মঙ্গলবার শিশু বিহার বিদ্যালয়ের সামনে থেকে হঠাৎই এক বছরের একটি শিশু নিখোঁজ হয়ে যায়। খবর পাওয়ার পরই আগরতলার বিভিন্ন থানার আধিকারিকরা একযোগে শিশুটিকে খুঁজতে অভিযান শুরু করেন। জনগণের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে শিশুটির ছবি ছড়িয়ে দেওয়া হয়।

পরিশেষে পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তাকে তার মায়ের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়। ওসি রানা চ্যাটার্জী জানান, অভিযান দ্রুত শুরু হওয়ায় শিশুটিকে অল্প সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

তবে শিশুটি কীভাবে নিখোঁজ হল, কোনো চুরি বা অপহরণের ঘটনার অভিযোগের সত্যতা আছে কি না—এসব বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। ওসি জানান, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

ঘটনাটি শহরের নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুললেও, পুলিশের দ্রুত পদক্ষেপে শিশুটি পরিবারের কাছে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সকলেই।

Releated Posts

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026

স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা, পশ্চিম ত্রিপুরায় বাড়ানো হলো নজরদারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: রাত পোহালেই দেশের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্যজুড়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026

রক্তদান শিবিরের আগে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে সরব নবারুণ দেব

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজনের প্রস্তুতির মধ্যেই ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে হামলার…

ByByReshmi Debnath Aug 14, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর তদন্তে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্যের বিশ্লেষণ, শীঘ্রই সামনে আসবে সত্য: নমিত পাঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় তদন্ত এগিয়ে চলেছে প্রযুক্তিগত তথ্যের বিশ্লেষণ এবং…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top