News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানবাধিকার দিবসে এসআইআর নিয়ে তীব্র ক্ষোভ, গণতন্ত্রে হস্তক্ষেপের অভিযোগ সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম – র
Image

মানবাধিকার দিবসে এসআইআর নিয়ে তীব্র ক্ষোভ, গণতন্ত্রে হস্তক্ষেপের অভিযোগ সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম – র

আগরতলা, ১০ ডিসেম্বর: বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগরতলা রাজবাড়িতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালন করল সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম।

এদিন সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার রক্ষার গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক প্রতিনিধি বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, এসআইআর নিয়ে অতীতে দেশের বিভিন্ন রাজ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও বর্তমান সময়ে সাধারণ মানুষ যেভাবে হয়রানির শিকার হচ্ছেন, তা অভূতপূর্ব। তাঁর বক্তব্য, “এসআইআর-এর নামে মানুষের গণতান্ত্রিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে।”

মানবাধিকার দিবসের মঞ্চ থেকে তিনি সরকারের কাছে আহ্বান জানান— মানুষের মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন সাধারণ নাগরিক নিরাপদ ও স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন। অনুষ্ঠানে মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য আগামী দিনে আরও কর্মসূচি গ্রহণের কথাও জানায় সংগঠন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top