News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনিয়ায় ভাড়া বাড়ি থেকে দমকল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
Image

বিলোনিয়ায় ভাড়া বাড়ি থেকে দমকল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

আগরতলা, ১০ ডিসেম্বর: বিলোনিয়ায় ভাড়া বাড়ি থেকে এক দমকল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম বাপ্পা রক্ষিত। সকালে বহুবার ফোন করেও স্বামীর সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর স্ত্রী। পরে প্রতিবেশীদের খবর দিলে তারা ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় বাপ্পা রক্ষিতকে দেখতে পান।

খবর পেয়ে আগরতলা থেকে বিলোনিয়া হাসপাতালে ছুটে আসেন মৃতের স্ত্রী ও দুই কন্যা। স্ত্রী জানান, তাঁদের বড় মেয়ে আগরতলায় থাকে পড়াশোনার কারণে। এই সূত্রে তিনি ছোট মেয়েকে নিয়ে আগরতলায় গিয়েছিলেন। রাতেও স্বামীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছিল। কিন্তু সকালে ফোন না ধরায় সন্দেহ হয় এবং পরে মর্মান্তিক ঘটনার খবর পান।

মৃতের স্ত্রী জানান, বিভিন্ন জায়গা থেকে তার স্বামী ঋণ নিয়েছিলেন এবং পাওনাদারদের চাপ দিন দিন বাড়ছিল। সেই মানসিক চাপ থেকেই বাপ্পা রক্ষিত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করছেন তিনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026
Scroll to Top