News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চৌমুহনী বাজারে ওবাল কোম্পানির নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ, এলাকাবাসীর ক্ষোভ চরমে
Image

চৌমুহনী বাজারে ওবাল কোম্পানির নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ, এলাকাবাসীর ক্ষোভ চরমে

আগরতলা, ১০ ডিসেম্বর: চৌমুহনী বাজার গ্রাম পঞ্চায়েতের পাশে ওবাল কোম্পানি প্রায় ৮ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি মার্কেট শেড ও কমিউনিটি হ নির্মাণের কাজ দু’বছর আগে শুরু করেছিল। শুরু থেকেই কাজের গুণগত মান নিয়ে এলাকাবাসী ও পঞ্চায়েত কর্তৃপক্ষের অভিযোগ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি অভিযোগ আমলে না নিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণকাজ চালিয়ে গেছে বলে অভিযোগ ওঠে।

স্থানীয়রা জানান, বারবার সতর্ক করার পরও নির্মাণকাজে মান উন্নত করা হয়নি। ফলে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ কাজটি বন্ধ করে দিতে বাধ্য হয়। নিম্নমানের কাজ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় এলাকাবাসীর পক্ষ থেকে আমতলী থানায় একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, চৌমুহনী বাজারের এই গুরুত্বপূর্ণ প্রকল্প ছাড়াও ওবাল কোম্পানি বিভিন্ন স্থানে এখনও খারাপ মানের মেটেরিয়াল ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

এ নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

কাজ না করেই টাকা আত্মসাৎের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে আড়ালিয়া পঞ্চায়েতের গ্রামবাসী

চড়িলাম, ২২ এপ্রিল: ড্রেন ও ব্রিক সলিংয়ের কাজ না করেই বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগে উত্তাল চড়িলাম ব্লকের…

ByByReshmi Debnath Apr 22, 2026

চড়িলামে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সূর্যমুখীর বাগান, দূরদূরান্ত থেকে লোকজনের ভিড়

চড়িলাম, ২২ এপ্রিল: এক সময়ে শান্ত কৃষি জমি এখন একটি ব্যস্ত পর্যটন কেন্দ্রে হয়েছে। কারণ সেখানকার প্রাণবন্ত সূর্যমুখীর…

ByByReshmi Debnath Apr 22, 2026

নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে গভীর রাতে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২২ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জন্য শান্তি,…

ByByReshmi Debnath Apr 22, 2026

জোলাইবাড়ীতে পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই

জোলাইবাড়ী, ২২ এপ্রিল: বুধবার বিকেলে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top