News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অঙ্গনওয়াড়ি সেন্টারে চোরের হানা, চাঞ্চল্য
Image

অঙ্গনওয়াড়ি সেন্টারে চোরের হানা, চাঞ্চল্য

আগরতলা, ৯ ডিসেম্বর : ছৈলেংটায় কালিয়া তালুকদার পাড়ার অঙ্গনওয়াড়ি সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অঙ্গনওয়াড়ি সেন্টারের তালা ভেঙে দুষ্কৃতকারীরা ভেতরে ঢোকে এবং শিশু খাদ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনা সকালে সেন্টারের কর্মীরা টের পেয়ে এলাকাবাসীকে খবর দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশুদের জন্য বরাদ্দ খাদ্যেও যদি চোরের হাত পড়ে, তাহলে নিরাপত্তা কোথায়?

চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবেই এই চুরি সংঘটিত হয়েছে। সিসিটিভি না থাকায় দুষ্কৃতকারীদের শনাক্তে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এলাকাবাসীরা অঙ্গনওয়াড়ি সেন্টারের নিরাপত্তা জোরদার এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top