News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ১৮ ডিসেম্বর আগরতলায় বসছে আঞ্চলিক ডাক আদালত, অভিযোগ পাঠানোর শেষ সময় ১৭ ডিসেম্বর বিকেল ৪:৩০
Image

আগামী ১৮ ডিসেম্বর আগরতলায় বসছে আঞ্চলিক ডাক আদালত, অভিযোগ পাঠানোর শেষ সময় ১৭ ডিসেম্বর বিকেল ৪:৩০

আগরতলা, ৮ ডিসেম্বর: আঞ্চলিক স্তরের ডাক আদালত আগামী ১৮ ডিসেম্বর আগরতলায় পোস্টমাস্টার জেনারেল, নর্থইস্ট–১ রিজিওন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ডাক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে এ আদালত বসানো হচ্ছে বলে জানিয়েছে ডাক বিভাগ।

ডাক পরিষেবা সম্পর্কিত অভিযোগ পাঠাতে হলে লিখিত আকারে স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। খামের উপর স্পষ্টভাবে লিখতে হবে— “ডাক আদালত, পোস্টমাস্টার জেনারেল, নর্থইস্ট–১ রিজিওন, আগরতলা–৭৯৯০০১”। প্রত্যেকটি অভিযোগের সঙ্গে অভিযোগকারীর সম্পূর্ণ ঠিকানা, রেজিস্ট্রেশন রিসিপ্ট নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক।

ডাক বিভাগের সঞ্চয় প্রকল্প বা ডাক জীবন বীমা সংক্রান্ত অভিযোগ হলে অ্যাকাউন্ট নম্বর এবং বীমাকারীর সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে। লিখিত অভিযোগগুলি অবশ্যই ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখের বিকেল ৪:৩০ মিনিটের মধ্যে উল্লেখিত ঠিকানায় পৌঁছাতে হবে। এই সময়সীমার পরে পৌঁছানো অভিযোগগুলি স্বাভাবিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও, অভিযোগগুলি ই-মেলের মাধ্যমেও পাঠানো যাবে [pmgagartala@gmail.com](mailto:pmgagartala@gmail.com) আগরতলায় পোস্টমাস্টার জেনারেল, নর্থইস্ট–১ রিজিওন কার্যালয়ের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top