News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ড. বি.আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি
Image

উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ড. বি.আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আগরতলা, ৬ ডিসেম্বর: আজ ভারতের সংবিধান প্রণেতা ড. বি.আর. আম্বেদকরের ৭০তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর মূল অনুষ্ঠানটি হয় উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে। এখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু ড. বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে রাজ্যপাল বলেন, ড. বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে ভারতের সংবিধানের খসড়া প্রস্তুত করা হয়। তিনি সংবিধানে দেশের সকল জনগণের সমতা, স্বাধীনতা, সুযোগের সংস্থান করেছিলেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সংবিধানে সংরক্ষণ প্রথা চালু করেছিলেন। ভারতীয় নির্বাচন ব্যবস্থায় নারীদের অংশগ্রহণেরও সংস্থান রাখা হয়েছিল ভারতীয় সংবিধানে।

এই অনুষ্ঠানে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাসও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ড. বি.আর. আম্বেদকরের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের সচিব দীপা ডি. নায়ার এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মিনারাণী সরকার এবং বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top