News Flash

Image

লোক ভবন সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হল

আগরতলা, ৬ ডিসেম্বর : রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর আন্তরিক উদ্যোগে এবার থেকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হলো রাজভবন। এতদিন রাজভবনে সাধারণ জনগণের প্রবেশাধিকার ছিল না, তবে রাজ্যপাল সবার কৌতূহল মেটানোর জন্য রাজভবনকে লোক ভবনে রূপান্তরিত করেছেন।

এখন থেকে প্রতি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লোক ভবন জনগণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতি শনিবার ২৫ জন করে, মোট ৭৫ জন সাধারণ মানুষ তিন ঘণ্টা সময়ে লোক ভবন ঘুরে দেখতে পারবেন।

আজ, প্রথম দিনের জন্য প্রচার না থাকায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল নগণ্য। তবে ভবিষ্যতে এই উদ্যোগটি আরও জনপ্রিয় হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

লোক ভবনের এই বিশেষ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে এক নতুন অভিজ্ঞতা লাভের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের রাজভবনের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আরও জানার সুযোগ দেবে।

উল্লেখ্য, আগামী শনিবার থেকে প্রচার কার্যক্রম বৃদ্ধি করা হবে এবং আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top