News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
Image

শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৬ ডিসেম্বর:
সরকারি শিক্ষক সমিতি (এইচ বি রোড), বিলোনিয়া শান্তির বাজার ও সাবরুম বিভাগের এক প্রতিনিধি দল শনিবার বিকেলে দক্ষিণ ত্রিপুরার জেলা শিক্ষা আধিকারিক দিলীপ দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন তাঁরা শিক্ষকদের নানান সমস্যা এবং শিক্ষা-সংক্রান্ত একগুচ্ছ দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জেলা শিক্ষা আধিকারিকের হাতে তুলে দেন।

প্রতিনিধি দলের প্রধান দাবিগুলির মধ্যে ছিল, টেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রথম দিন থেকেই নিয়মিত বেতন প্রদান। পুরোনো পেনশন ব্যবস্থা পুনরায় চালু করা। অসুস্থ ও অবসরের দোরগোড়ায় থাকা শিক্ষকদের বাড়ির নিকটবর্তী কর্মস্থলে বদলি। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষিকাদের নিজ মহকুমায় পোস্টিং নিশ্চিত করা। রাজনৈতিক প্রতিহিংসামূলক বদলি বন্ধ করা। পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকা পুরোনো শিক্ষকদের পুনরায় টেট পরীক্ষা দেওয়ার নির্দেশ পুনর্বিবেচনার দাবি। পশ্চিমবঙ্গের আদলে ১০৩২৩ শিক্ষককে পুনরায় নিয়োগের উদ্যোগ। আদালতের নির্দেশ অনুযায়ী সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়মিত বেতন প্রদান। বিদ্যালয়ে সময়মতো বই ও সিলেবাস সরবরাহ। প্রতি ছাত্রছাত্রীকে দুই সেট স্কুল ড্রেস প্রদান, শিক্ষক–শিক্ষিকাদের অসম বণ্টন দূরীকরণসহ দক্ষিণ জেলার বিভিন্ন শিক্ষা সমস্যা সমাধান।

দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে জেলা শিক্ষা আধিকারিক দিলীপ দাস জানান, তিনি বিষয়গুলো উর্দ্ধতন দপ্তরের নজরে আনবেন।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top