News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্ভয়পুরে অভিযান: চিরঞ্জিত শীলের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
Image

নির্ভয়পুরে অভিযান: চিরঞ্জিত শীলের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

আগরতলা, ৩ ডিসেম্বর : গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর থানার নির্ভয়পুর এলাকায় অভিযান চালিয়ে চিরঞ্জিত শীলের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রটি চোরাচালান বা পাচার বাণিজ্যে ব্যবহার করা হয়ে থাকতে পারে।

জানা গিয়েছে, নির্ভয়পুরের চিরঞ্জিত শীলের বাড়ির বাথরুমের পেছনে একটি পরিত্যক্ত স্থানে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ৬৯ নং নির্ভয়পুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা প্রথমে ঘটনাস্থলে যান এবং পরে যাত্রাপুর থানাকে বিষয়টি অবগত করেন। যৌথ তল্লাশিতে বাথরুমের বাইরে আবর্জনার নিচে লুকানো অবস্থায় পিস্তলটি পাওয়া যায়।

উদ্ধারের পর বিএসএফ জওয়ানরা অস্ত্রটি পুলিশের হাতে হস্তান্তর করেন। পুলিশ পিস্তলটি থানায় নিয়ে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনা প্রসঙ্গে যাত্রাপুর থানার ওসি সিতি কণ্ঠ বর্ধন জানান, এ মুহূর্তে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। কীভাবে বা কারা পরিত্যক্ত স্থানে পিস্তলটি রেখে গেল, তা তদন্তের আগে বলা যুক্তিসঙ্গত নয়। তদন্ত শুরু হয়েছে, খুব শিঘ্রই প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুধু নির্ভয়পুর নয়, পুরো যাত্রাপুর থানার এলাকাজুড়ে মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ও আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনের রহস্য উদঘাটনের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top