News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধান কাটার সময় দুর্ঘটনায় বর্গা চাষির মৃত্যু, মুখ্যমন্ত্রীর নির্দেশে সহায়তা পরিবারের হাতে
Image

ধান কাটার সময় দুর্ঘটনায় বর্গা চাষির মৃত্যু, মুখ্যমন্ত্রীর নির্দেশে সহায়তা পরিবারের হাতে

আগরতলা, ৩ ডিসেম্বর: সাব্রুমের গোবিন্দ মাঠে ধান কেটে গাড়িতে তোলার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় বর্গা চাষি সঞ্জীব দাসের (৪০)। ঘটনাটি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি দ্রুত দক্ষিণ জেলা শাসককে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন।

ঘটনার খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতেই তিনি দক্ষিণ জেলা শাসককে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সকল প্রকার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অনুযায়ী বুধবার অতিরিক্ত জেলা শাসক ও সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রয়াতের বাড়িতে যান এবং পরিবারকে সমবেদনা জানান।

পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে প্রশাসনের পক্ষ থেকে সঞ্জীব দাসের স্ত্রীকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তারা আরো জানান, শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, ভবিষ্যতেও প্রশাসন এই পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা করবে। ধান বোঝাই করার সময় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top