News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকানসহ তিনটি বসতঘর পুড়ে ছাই
Image

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকানসহ তিনটি বসতঘর পুড়ে ছাই

আগরতলা, ২ ডিসেম্বর : আগুনে পুড়ে ছাই দোকান সহ তিনটি বসত ঘর। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়ে ছাই ওই ঘর। গতকাল গভীর রাতে ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকার বাসিন্দা বিল্লাল মিয়ার বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ওই অগ্নিকাণ্ডে প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক।

বাড়ির মালিক বিল্লাল মিয়া জানিয়েছেন , গতকাল গভীর রাতে তিনি ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পায়।পরিবারের চেঁচামেচিতে এলাকার স্থানীয়রা জড়ো হয়। ততক্ষণে বাড়ির একটি ঘর আংশিক ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রতিবেশীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পায় বাইশঘড়িয়া এলাকা। তাঁর কথায়, পেট্রোল দিয়ে তাঁর বসত ঘর ও দোকানে আগুন লাগানো হয়েছে। কিন্তু অগ্নিকাণ্ডের সাথে কারা জড়িত রয়েছে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top