News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মানসম্মত শিক্ষা অপরিহার্য : মন্ত্রী রতন লাল নাথ
Image

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মানসম্মত শিক্ষা অপরিহার্য : মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১ ডিসেম্বর: দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষেই। আজ মোহনপুর স্বামী বিবেকানন্দ কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী বলেন, বিদ্যালয় ও কলেজের পরিবেশ এক নয়। স্কুলে শৃঙ্খলা খুব কঠোর থাকে, কিন্তু কলেজে তুলনামূলক বেশি স্বাধীনতা রয়েছে। এই সময়ে, নতুন পরিবেশে প্রবেশের মুহূর্তে কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আগে এতো সুবিধা ছিল না, এখন সবকিছুতেই প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে। আমরা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ ও ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়তে চাই। আর এই লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন ও উন্নয়ন প্রয়োজন, যা করছে রাজ্য ও কেন্দ্র সরকার নতুন শিক্ষানীতির মাধ্যমে। সমাজে দুর্নীতি আছে, আর যদি আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই, তবে মানসম্মত শিক্ষাই আবশ্যক ।

তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত বিহার নির্বাচনে জনগণ জঙ্গলরাজ, দুর্নীতি ইত্যাদি চাননি। একটি দেশের ভাগ্য গড়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে। প্রত্যেকেই নিজের জায়গায় মহান। এখন প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতায় সবাইকে অংশ নিতে হবে, না হলে কিছুই সম্ভব নয়। মানসম্মত শিক্ষা ছাড়া কেউ চাকরি পাবে না। সবারই মেধা আছে, কিন্তু সেই মেধা লালন-পালন করবেন শিক্ষক-প্রফেসররা। এই কলেজে গত বছর এনইপি ব্যবস্থায় পাশের হার ছিল ৪২ শতাংশ, এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৬২ শতাংশে। আমি ছাত্রছাত্রী দের ভালোবাসি, পছন্দ করি, আমিও একজন ছাত্র।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top