News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গভীর রাতে গাঁজা বাগান ধ্বংস অভিযানে বিশ্রামগঞ্জ থানার পুলিশ
Image

গভীর রাতে গাঁজা বাগান ধ্বংস অভিযানে বিশ্রামগঞ্জ থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩০ নভেম্বর:
রবিবার ভোর তিনটায় শুরু হয় বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা’র নেতৃত্বে গাঁজা বাগান ধ্বংস অভিযানে নামে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং টি এস আর।ঘটনা রবিবার ভোর তিনটায় জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত অমরেন্দ্র নগর ভিলেজ কমিটির সোনা চরণপাড়া এলাকায়।

জিপিএস লোকেশন ট্র্যাক করে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা হানা দেয় অমরেন্দ্র নগর সোনা চরণপাড়া এলাকায়। এই এলাকার সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন পুলিশ তাদের পাড়ায় হানা দিয়ে পরিপক্ক গাঁজা বাগান ধ্বংস করে ফেলে। এক কথায় পুলিশ যখন গাঁজা বাগান ধ্বংস করছে তখন পুরো গ্রাম ছিল পিন ড্রপ সাইলেন্স ।দা দিয়ে কেটে ফেলা হয় পুরো বাগান। বেশ কয়েকটি গাঁজা বাগানের প্লট ধ্বংস করে পুলিশ। সবগুলি ছিল বনদপ্তরের জায়গা। একেবারে পরিণত হয়ে গিয়েছিল সমস্ত গাঁজা গাছ গুলি। আর অল্প কয়েকদিন সময় পেলে চাষিরা ঘরে তুলতে পারতো তাদের ফসল। কিন্তু এর আগেই পুলিশ এবং টিএসআর ধ্বংস করে ফেলে তাদের সমস্ত গাঁজা বাগান। ভোর তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত তিন ঘন্টা চলে তাদের অভিযান।

অভিযান শেষ করে যখন পুলিশ এবং টিএসআর তাদের গাড়ি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয় তখন তাদেরকে দেখে অবাক হয়ে যায় গ্রামের মানুষ। প্রত্যেকের প্রশ্ন এত সকাল-সকাল বিশাল পরিমাণ পুলিশ এবং টিএসআর বাহিনী কোথা থেকে এল গ্রামে? মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা বলেন অমরেন্দ্র নগর ভিলেজের সোনা চরণপাড়া এলাকায় রবিবার ভোর তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অভিযানে ১২ হাজার পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার মত হবে বলে জানিয়েছেন তিনি। আগামী দিনেও বিশ্রামগঞ্জ থানার এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন ওসি অজিত দেববর্মা।

—————

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top