News Flash

Image

অটোর ধাক্কায় প্রাণ গেল পথচারীর, চালক পলাতক

আগরতলা, ২৭ নভেম্বর: বাজার থেকে বাড়ি ফেরার পথে অটোর ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। চুড়াইবাড়ি থানাধীন খেরেংজুড়ি এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বাজার থেকে বাড়ি ফিরছিলেন দেবল সিনহা। সেই সময় দ্রুতগতির একটি অটো তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে জখম হন এবং পরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অটোর চালক পলাতক। তিনি লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, খেরেংজুড়ি চুড়াইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অটোচালকের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top