News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমাবেশে আসার পথে খোয়াইয়ে বাস দুর্ঘটনা, অল্পেতে রক্ষা পেল গোটা পরিবার
Image

সমাবেশে আসার পথে খোয়াইয়ে বাস দুর্ঘটনা, অল্পেতে রক্ষা পেল গোটা পরিবার

আগরতলা, ২৭ নভেম্বর : স্বামী বিবেকানন্দ ময়দানের মথার সমাবেশে পৌঁছানোর আগেই খোয়াই জেলার লালছড়া এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। রাস্তায় পাথর সহ নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে জানিয়েছে চালক। নিয়ন্ত্রণ হারানো বাসটি সোজা গিয়ে ঢুকে পড়ে একটি বাড়ির ভেতর।

হঠাৎ ওই ধাক্কায় গোটা পরিবার বড়সড় বিপদের মুখে পড়লেও অল্পের জন্য তারা রক্ষা পান। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে নামেন।
এ ঘটনায় কতজন আহত হয়েছেন ও তাদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখার দায় কার, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top