News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এবিভিপি প্রতিনিধি দলের ওপর আকস্মিক হামলা, গুরুতর আহত উত্তর জেলা সংযোজক অনিকেত দেব
Image

এবিভিপি প্রতিনিধি দলের ওপর আকস্মিক হামলা, গুরুতর আহত উত্তর জেলা সংযোজক অনিকেত দেব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ নভেম্বর: শনিছড়া এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ধর্মনগর শাখার প্রতিনিধি দল চুরাইবাড়ি থানায় ডেপুটেশন দিতে রওনা হয়। প্রতিনিধি দলটি কালাছড়া স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছতেই হঠাৎ উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।

অভিযোগ, সেখানে যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন আকস্মিকভাবে উপস্থিত হয়ে প্রতিনিধি দলের ওপর আক্রমণ চালান। এই হামলায় এবিভিপির উত্তর জেলা সংযোজক অনিকেত দেবসহ একাধিক সদস্য আহত হন। অনিকেত দেব গুরুতর জখম অবস্থায় প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।

ঘটনার পর ক্ষুব্ধ এবিভিপি কর্মীরা ধর্মনগর থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে কদমতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top