আগরতলা, ২৫ নভেম্বর : আগাম অনুমতি ছাড়াই ককবরক ভাষা রোমান হরফ ব্যবহারের দাবিতে সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে সামনে বিক্ষোভে সামিল টিএসএফ। ওই ঘটনাকে ঘিরে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে।
টিএসএফ নেতৃত্বের দাবি, ককবরক ভাষার উন্নয়ন ও স্বচ্ছ শিক্ষাব্যবস্থা গড়তে রোমান স্ক্রিপ্টই সবচেয়ে উপযোগী। সেই দাবিকে কেন্দ্র করেই বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে সংগঠন। তাঁর কথা, রাজ্য সরকার তিপ্রাসাদের নায্য দাবি মানছে না। তাই একাধিকবার আন্দোলনমুখী হতে হয়েছে তাঁদের। কিন্তু তারপরও সরকারের কোনো টনক নড়ে নি। ত্রিপুরা সরকার যদি ককবরক ভাষা রোমান হরফ ব্যবহারের দাবি শান্তিপূর্ণভাবে মেনে নিতো তাহলে এই পদক্ষেপ নেওয়ার দরকার হতো না।
আন্দোলনস্থলে বক্তব্য রাখতে গিয়ে টিএসএফ নেতারা মুখ্যমন্ত্রীর মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন। তাদের সোজাসাপ্টা মন্তব্য মুখ্যমন্ত্রী সহৃদয়বান হোন, নয়তো পদত্যাগ করুন।

