মধুপুরে প্রতারণা: পরিষ্কার করার নামে দুই ভরি স্বর্ণের চেইন নিয়ে উধাও দুই যুবক

আগরতলা, ২৫ নভেম্বর: পিতলের জিনিস পরিষ্করার করার নাম করে দুই ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে চম্পট দেয় দুই যুবক। কমলাসাগর বিধানসভার মধুপুর জামচৌমুহনী এলাকায় চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে।

জানা গেছে, পিতলের জিনিস পরিষ্কার করার নাম করে দুই অপরিচিত যুবক এক মহিলার কাছ থেকে দুই ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে চম্পট দেয়। ঘটনার পর বেশ কিছুক্ষণ পর মহিলা প্রতারণার বিষয়টি টের পান। সঙ্গে সঙ্গে তিনি মধুপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি অভিযুক্ত দুই যুবকের কঠোর শাস্তির দাবি জানান।

পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং প্রতারকদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয় এলাকায় এই ঘটনার পর আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।