News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পদযাত্রা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে সমাপ্ত হল অডিট দিবস ও অডিট সপ্তাহ ২০২৫
Image

পদযাত্রা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে সমাপ্ত হল অডিট দিবস ও অডিট সপ্তাহ ২০২৫

আগরতলা, ২৫ নভেম্বর: ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের উদ্যোগে প্রতি বছরের মতো চলতি বছরও ১৬ই নভেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত এক সপ্তাহব্যাপী অডিট দিবস ও অডিট সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার, আলোচনাচক্র এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আয়োজন করা হয়।

আজ, উদযাপনের শেষ দিনে, শহরে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। বিভাগীয় আধিকারিক, কর্মচারী এবং অডিট বিভাগের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের ব্যক্তিরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আয়োজকদের দাবি, অডিট সপ্তাহের মূল লক্ষ্য জনগণের মধ্যে সুশাসন, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়া। সফলভাবে নানা কর্মসূচি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এ বছরের অডিট দিবস ও অডিট সপ্তাহ সমাপ্ত হয়েছে এদিন।

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top