News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তির বাজারে জাতীয় সড়কে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, নিহত এক, গুরুতর আহত এক
Image

শান্তির বাজারে জাতীয় সড়কে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, নিহত এক, গুরুতর আহত এক

আগরতলা, ২৪ নভেম্বর : শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, কর্তব্যরত চিকিৎসক আর কে গঞ্জের বাসিন্দা গৌরাঙ্গ দেবনাথ (৪০)-কে মৃত ঘোষণা করেন। অপর আহত যুবক, বেতাগার বাসিন্দা অদ্মীত ভৌমিক (২০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

দমকলকর্মী, শান্তির বাজার থানার পুলিশ এবং নিকটবর্তী দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা গেছে, দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলেই এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে টি আর ০৮ ৬১৬২ নম্বরের বাইক এবং টি আর ০১ এ ই ৮৪৪০ নম্বরের বাইক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের তীব্রতায় স্পেন্ডার বাইক চালক গৌরাঙ্গ দেবনাথ ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরে শান্তির বাজার থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকদুটি জব্দ করে থানায় নিয়ে আসে এবং ঘটনাটি নিয়ে একটি মামলা রুজু করেছে। পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে গৌরাঙ্গ দেবনাথের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

হঠাৎ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আর কে গঞ্জসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের দাবি— জাতীয় সড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করা জরুরি।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top