News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তে ফের গবাদি পশু চুরি, চাঞ্চল্য ছড়াল সাব্রুমে
Image

সীমান্তে ফের গবাদি পশু চুরি, চাঞ্চল্য ছড়াল সাব্রুমে

আগরতলা, ২৪ নভেম্বর: সীমান্তবর্তী এলাকায় ফের গবাদি পশু চুরির ঘটনা। এবার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সাব্রুমের সমরেন্দ্রগঞ্জের ঘোষটিলা এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার গভীর রাতে এলাকার একটি খামারঘর থেকে গবাদি পশু রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। খামারের মালিক সকালে গবাদি পশু দেখতে গিয়ে চুরির বিষয়টি টের পান। এরপরই তিনি সাব্রুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সীমান্ত ঘেঁষা এই এলাকায় গবাদি পশু চুরির ঘটনা বেড়েই চলেছে, কিন্তু দুষ্কৃতীদের আটক করতে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সীমান্ত এলাকায় সক্রিয় চোরচক্রের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, রাতের টহল আরও জোরদার করা হোক এবং সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি বাড়ানো হোক।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top