News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় সিপিএমের কোনো ভবিষ্যৎ নেই, বিকল্প হিসেবে মানুষ চাইছে কংগ্রেস: সুদীপ
Image

ত্রিপুরায় সিপিএমের কোনো ভবিষ্যৎ নেই, বিকল্প হিসেবে মানুষ চাইছে কংগ্রেস: সুদীপ

আগরতলা, ১০ নভেম্বর: ত্রিপুরায় সিপিএমের আর কোনো ভবিষ্যৎ নেই। সিপিএমে থাকা মানে পরোক্ষভাবে বিজেপিকে শক্তিশালী করা। রাজ্যের জনগণ বিকল্প হিসেবে কংগ্রেসকেই চাইছে। আজ কুর্তি কদমতলায় আয়োজিত কংগ্রেসের যোগদান সভায় এমনই তীব্র মন্তব্য করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

তিনি বলেন, সিপিএমের ২৫ বছরের শাসন মানুষ এখনো ভুলে যায়নি। সেই দুঃশাসনের স্মৃতি এখনো মানুষের মনে তরতাজা। তাই আজ রাজ্যের জনগণ বিকল্প হিসেবে কংগ্রেসকেই চাইছে। তাঁর কথায়, আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনে লড়াই করতে সিপিএমের সাথে কোন আঁতাত হবে না।

এদিনের সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহু কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দেন। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুদীপ রায় বর্মন নিজে।

সভামঞ্চ থেকে তিনি আরও বলেন, মানুষ আজ পরিবর্তন চায়। বিজেপির বিভাজন রাজনীতি ও সিপিএমের অতীত ব্যর্থতা থেকে মুক্তি পেতে একমাত্র পথ হলো কংগ্রেস।

সভাস্থলে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জেলা নেতৃত্ব জানিয়েছেন, এই যোগদান কর্মসূচি কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বাড়াবে।

Releated Posts

জম্পুইয়ে প্রার্থী রবীন্দ্র রিয়াং-এর সমর্থনে জনসভা, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১০ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে ১ নং দামছড়া–জাম্পুই আসনের বিজেপি প্রার্থী রবীন্দ্র রিয়াং-এর…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

টাকারজলায় সংঘর্ষ, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, আহত এসপি সহ একাধিক পুলিশ

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত লম্প্রাইকামি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top