News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহীজলা জেলার বর্ষিয়ান সিপিআইএম নেতা অসুস্থ, হাসপাতালে গেলেন মানিক সরকার
Image

সিপাহীজলা জেলার বর্ষিয়ান সিপিআইএম নেতা অসুস্থ, হাসপাতালে গেলেন মানিক সরকার

আগরতলা, ৮ নভেম্বর : সিপিআইএম-এর বর্ষিয়ান নেতা ও পার্টির সিপাহীজলা জেলা কমিটির সদস্য গৌরাঙ্গ ঠাকুরতা গুরুতর শারীরিক অসুস্থ হয়ে বর্তমানে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক খোঁজ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

তা্ঁর সাথে ছিলেন পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে, সম্পাদকমণ্ডলীর সদস্য রতন দাস, এবং রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস। তাঁরা চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন।

অন্যদিকে, সোনামুড়া মহকুমা থেকে গৌরাঙ্গ ঠাকুরতাকে দেখতে হাসপাতালে পৌঁছান পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য দীনেশ দাস, নিত্যানন্দ বর্মন,রতন দাস, আব্দুল করিম, জেলা কমিটির সদস্য রাধাবল্লভ দেবনাথ, ইন্দ্রজিৎ সাহা, মেলাঘর অঞ্চল সম্পাদক বিজন চক্রবর্তী, নরেশ দাস, শুভঙ্কর মল্ল বর্মন, আবুল কাশেম, বাবুল দেবনাথ, মিজান মিয়া সহ আরও অনেকে।

পার্টির নেতৃবৃন্দ গৌরাঙ্গ ঠাকুরতার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top