News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত দফা দাবিতে ধর্মনগরেও কংগ্রেসের গণ অবস্থান
Image

সাত দফা দাবিতে ধর্মনগরেও কংগ্রেসের গণ অবস্থান

ধর্মনগর, ৬ নভেম্বর: প্রদেশ কংগ্রেসের ডাকে সাত দফা দাবিতে ধর্মনগরেও আজ চার ঘন্টার গণঅবস্থান সংঘটিত করা হয়। নেতাজি মূর্তির পাদদেশে এদিনের এই কর্মসূচি পালন করে ধর্মনগর জেলা যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই ও সেবা দল। এদিনের এই গণ অবস্থান থেকে প্রদেশ কংগ্রেসের ডাকা সাত দফা দাবিসহ ধর্মনগর এর সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন সংঘটিত করেন কংগ্রেস নেতৃত্বরা।

জনৈক নেতৃত্ব দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক ভাবে রাজ্য পিছিয়ে পড়েছে। বেকারত্ব, নেশা সামগ্রী সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ গোটা রাজ্যে ছেয়ে গেছে। এছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা কারণে সাধারণ নাগরিক এর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এই অবস্থায় গোটা রাজ্যে তথা দেশে কংগ্রেস বিজেপির এই অরাজকতার বিরুদ্ধে সরব হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সাত দফা দাবিতে গণ আন্দোলন থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন নেতৃত্বরা।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top