News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ মধুপুরে প্রাক্তন পুলিশ কর্মকর্তার বাড়ি দখলের চেষ্টা: প্রধান, উপ-প্রধান ও তহশিলদারের বিরুদ্ধে অভিযোগ
Image

দক্ষিণ মধুপুরে প্রাক্তন পুলিশ কর্মকর্তার বাড়ি দখলের চেষ্টা: প্রধান, উপ-প্রধান ও তহশিলদারের বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৪ নভেম্বর: প্রাক্তন পুলিশ কর্মকর্তা নিত্যরঞ্জন দেব গুরুতর অভিযোগ তুলেছেন দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের প্রধান জিতেন্দ্র দেববর্মা, উপ-প্রধান কালিপদ রায় ও তহশিলদার অর্জুন দাস-এর বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছেন, তার বৈধ কাগজপত্র থাকা প্রায় দেড় গন্ডা জমি বলপূর্বক দখল করার চেষ্টা চালানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিত্যরঞ্জন দেবের শতবর্ষী বাড়ির পাশে থাকা ওই জমিতে আচমকা প্রবেশ করে প্রধান, উপ-প্রধান ও তহশিলদারের নেতৃত্বে ১৪–১৫ জনের একটি দল। তারা বাড়ির বেড়া ভেঙে দেয় এবং সেখানে থাকা লেবু, নারিকেল ও সুপারি গাছ কেটে ফেলে, একই সঙ্গে বারবার হুমকি ধামকি দেয়।

প্রাক্তন পুলিশ কর্মকর্তা অভিযোগ করেছেন, তাদের লক্ষ্য ওই জমি দখল করে বড় অঙ্কের অর্থে বিক্রি করা। বর্তমানে ওই জমির বাজারমূল্য প্রতি কানি ২ কোটি টাকা। হুমকি ধামকির ভয়ে শুরুতে তিনি বাড়িতে সরে আসেন, পরে মধুপুর থানায় দায়ের করেছেন অভিযোগ।

নিত্যরঞ্জন দেব বলেন, এটি আমার পিতৃসম্পত্তি। হাতে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আচমকা ক্ষমতার দেখানো হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

ঘটনার পর এলাকার মধুপুর স্কুল চৌমুহনীতে উত্তেজনা বিরাজ করছে, পুলিশি নজরদারিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top