News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাতদিন ধরে নিখোঁজ মা ও মেয়ে, উদ্বেগে আড়ালিয়া ঋষিপাড়ার বাসিন্দারা
Image

সাতদিন ধরে নিখোঁজ মা ও মেয়ে, উদ্বেগে আড়ালিয়া ঋষিপাড়ার বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর:
আড়ালিয়া ঋষিপাড়ায় নিখোঁজ মা ও মেয়েকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ২৬ বছরের গৃহবধূ রেখা ঋষি দাস ও তার সাত বছরের কন্যা।

নিখোঁজ গৃহবধূর স্বামী জানান, সেদিন সন্ধ্যার পর থেকে স্ত্রী ও কন্যাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েও কোনো হদিস মেলেনি। এরপর তিনি থানায় অভিযোগ জানান, তবে সাতদিন পেরিয়ে গেলেও নিখোঁজ মা-মেয়ের কোনো সন্ধান মেলেনি বলে অভিযোগ।

অভিযোগকারী যুবক জানান, থানায় বারবার যোগাযোগ করেও প্রশাসনের তরফে সন্তোষজনক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে তিনি ঘটনার সঠিক তদন্ত ও স্ত্রী-কন্যার দ্রুত সন্ধান দাবি জানিয়েছেন।

ঘটনায় স্থানীয় মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং নিখোঁজ দু’জনের সন্ধান পেতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

Releated Posts

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026

ত্রিপুরায় আদিবাসী উৎপাদকদের বাজার সম্প্রসারণে জোর; ৮৭টি বনজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ কেন্দ্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট: ত্রিপুরার আদিবাসী উৎপাদকদের আয় বৃদ্ধি, বনজ সম্পদের মূল্য সংযোজন এবং জাতীয় বাজারের সঙ্গে সংযুক্তিকরণের লক্ষ্যে…

ByBySandeep Biswas Aug 5, 2026

নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট: নেশা ও অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top