News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় ট্রাফিক পুলিশের অভিযান, যত্রতত্র পার্কিং করা গাড়ি ও বাইক তুলে নিল প্রশাসন
Image

আগরতলায় ট্রাফিক পুলিশের অভিযান, যত্রতত্র পার্কিং করা গাড়ি ও বাইক তুলে নিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর:
শহরের যানজট কমাতে ও স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে আজ সন্ধ্যায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান চালানো হয় আগরতলা শহরের প্রাণকেন্দ্রে। ট্রাফিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এসপি কান্তা জাহাঙ্গীরের নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান।
পোস্ট অফিস চৌমুহনী থেকে বটতলা পর্যন্ত বিস্তৃত এলাকায় এদিন ট্রাফিক দপ্তর ব্যাপক অভিযান চালায়। প্রশাসনিক নির্দেশ অমান্য করে যত্রতত্র পার্কিং করে রাখা বহু গাড়ি ও বাইক তুলে নিয়ে যায় পুলিশ।
ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর জানান, “শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিয়মবহির্ভূতভাবে গাড়ি ও বাইক পার্কিং করার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। শহরকে যানজটমুক্ত রাখতে ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়েছে।”
তিনি আরও জানান, যেসব গাড়ি ও বাইক অবৈধভাবে পার্কিং করা অবস্থায় ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চালান কাটা হবে।

এদিনের এই আকস্মিক অভিযানে শহরের চালক ও সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকেই মনে করছেন, এই ধরনের নিয়মিত অভিযান শহরের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top